আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২

আপডেট : ২১ জুলাই ২০১৫, ১৪:৫১
 
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরার আশাশুনি উপজেলার একসরা বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এই সংঘর্ষ হয়।
 
আহতরা হলেন-মধ্যম একসরা গ্রামের মিকাইল সানার ছেলে তরিকুল ইসলাম (২৮) ও একই গ্রামের ফেরদাউস আলম(৩০)।
 
স্থানীয়রা জানান, আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আনুলিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম লিটন ও সাধারণ সম্পাদক ফারুকুজ্জামানের মধ্যে বিরোধ চলে আসছিল। তাদের সমর্থকদের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এসসময় নুরুজ্জামানের বাড়িতে ভাঙচুর করা হয়। সংঘর্ষের সময় একসরা বাজারে চারটি বোমারও বিস্ফোরণ ঘটে।

সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মনিরুজ্জামান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।