টেস্ট র‌্যাংঙ্কিয়ে শীর্ষে ফিরলেন স্টিভ স্মিথ

আপডেট : ২১ জুলাই ২০১৫, ১৫:০৫
 
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে রবিবার অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪০৫ রানের বিশাল জয়ের মূল নায়ক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভেন স্মিথ আবারো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টেস্ট ব্যাটিং র‌্যাংঙ্কিয়ের শীর্ষে উঠে এসেছেন।
 
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৮ উইকেটে ৫৬৬ রানের মধ্যে স্মিথ করেছেন ক্যারিয়ার সেরা ২১৫ রান। দ্বিতীয় ইনিংসেও তার ব্যাট থেকে এসেছে ঝড়ো গতির ৫৮ রান। এই জয়ে সফরকারীরা সিরিজে ১-১ এ সমতা ফিরিয়েছে। কার্ডিফে অনুষ্ঠিত প্রথম টেস্টে দুই ইনিংসে ৩৩ রানে আউট হওয়ার পরে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের কাছে র‌্যাংঙ্কিয়ের শীর্ষস্থানটি হারিয়েছিলেন ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান। 
 
ইন-ফর্ম স্মিথ তার শেষ আটটি টেস্টে ছয়টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ডি ভিলিয়ার্সের থেকে ২৮ র্যাঙ্কিং পয়েন্ট এগিয়ে থেকে এক নম্বরে রয়েছেন স্মিথ। বর্তমানে তিনি ক্যারিয়ার সেরা ৯৩৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন।
খবর বাসসের।