জুবায়ের হোসেনের তৃতীয় শিকার হয়েছেন ডেল স্টেন। তার বলে তামিমকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন স্টেন (২)। রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮৩ ওভার শেষে ৯ উইকেটের বিনিময়ে ২৪৮ রান। ক্রিজে আছেন টেম্বা বাভুমা (৫৪) ও মরনে মোর্কেল (৩)।
প্রথম সেশনে প্রথম আঘাত হানেন মাহমুদ উল্লাহ রিয়াদ। স্টিয়ান ভ্যান ফন জিল ৩৪ রান করে রিয়াদের বলে উইকেট কিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। ফাফ ডু প্লেসিস যোগ দিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৭৮ রান যোগ করার পর তাইজুল আঘাত হানেন। প্রথম সেশনে আফ্রিকার ১ উইকেট পড়ে গেলেও স্বাচ্ছন্দ্যে খেলতে থাকে দ. আফ্রিকা। পরে ১৩৬ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে। এরপরেই সাকিব বল করতে এসে আফ্রিকার দলীয় একই রানে তৃতীয় উইকেটের পতন ঘটে। ডিন এলগার ৪৭ রানে ফিরে যান। ডু প্লেসিস ৪৮ রান নিয়ে ভাল খেলছিলেন। কিন্তু সাকিবের ওভারটিতে প্রথম বলে তিনি এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে আউট হন।
