অভিষেকেই ৪ উইকেট মুস্তাফিজের

আপডেট : ২১ জুলাই ২০১৫, ১৭:১৯

টেস্ট ক্রিকেটে অভিষেকেই ৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। হ্যাটট্রিকের খুব কাছাকাছিও গিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত হ্যাটট্রিক করতে পারেননি। তবে চার বলের মধ্যে নিয়েছেন ৩ উইকেট। গড়েছেন অভিষেকে বাংলাদেশের পেসারের দ্বিতীয় সেরা বোলিং কীর্তিও।


পরে বাংলাদেশের বাধার দেয়াল হয়ে থাকা তেম্বা বাভুমাকে ফিরিয়েছেন। সব মিলিয়ে ১৭.৪ ওভারে ৩৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। অভিষেকে বাংলাদেশের পেসারের দ্বিতীয় সেরা বোলিং। জিয়াউর রহমানের ৬৩ রানে ৪ উইকেট এতদিন ছিল দ্বিতীয় সেরা।

উল্লেখ্য, গত মাসেই ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। পরের ম্যাচেই নিয়েছিলেন ৬ উইকেট। ওয়ানডে অভিষেকের সঙ্গে অনেকটাই মিলেছে মুস্তাফিজের টেস্ট অভিষেকের পারফরম্যান্স।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, , মোহাম্মদ শহীদ, মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা দল : হাশিম আমলা (অধিনায়ক), ডিন এলগার, , ফাফ ডু প্লেসিস, স্টিয়ান ফন জিল, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, ভ্যারন ফিল্যান্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল, তেম্বা বাভুমা, স্যায়মন হারমার।