ভারতের সুপ্রিম কোর্টে ফেলানি হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় প্রধান বিচারপতি এইচ এল দত্তের বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে বিচারক মামলাটি গুরুত্বের সাথে নিষ্পত্তির আগ্রহ প্রকাশ করেন এবং পুর্ণাঙ্গ রায় প্রকাশের আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার ফেলানির বাবার জন্য অন্তবর্তীকালীন ক্ষতিপূরন চেয়ে আরো একটি আবেদনও করা হয়।
মামলার প্রধান কৌসুলী অ্যাডভোকেট অর্পনা ভাট বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির মাধ্যমে এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান ।
উল্লেখ্য, গত ১৪ জুলাই দেশটির সুপ্রিম কোর্টে এ মামলার শুনানি হওয়ার কথা ছিল। এর আগেও বিএসএফ’র বিশেষ আদালতে চারবার শুনানির ধার্য দিন পরিবর্তন হয়েছিল।’
