গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ভবানিপুর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হয়েছেন। ঢাকামুখী একটি ট্রাকের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালকের আসনে থাকা আহসানুল্লাহ সরকার(৬২) ঘটনাস্থলেই নিহত হন।
নিহত আহসানুল্লাহ সরকার গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আজহারুল ইসলাম দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
