আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য রাজনীতি করেন, সবসময় দেশের মানুষের কথা চিন্তা করেন। মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের বাসভবনে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
আনিসুল হক বলেন, শেখ হাসিনা যতদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন ততদিন দেশের মানুষ নিশ্চিন্তে ঈদ করতে পারবেন।
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাউছার, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন প্রমুখ।
