দিনাজপুরে ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো চয়জন আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বিশাইনাথপুর দামপাড়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বিশাইনাথপুর দামপাড়া গ্রামের বাবলু মিয়া তার ছেলে আরিফুল ইসলাম ও মাসুদুর রহমানকে নিয়ে জমি চাষ করতে যায়। এ সময় আব্দুস ছামাদসহ ৫-৬ জন বাবলুকে বাধা দেয়। এতে দুইপক্ষে সংঘর্ষ হয়। সংঘর্ষে বাবলু ও তার ছেলে আরিফুলসহ দুইপক্ষের ছয়জন আহত হয়। আহতদের মধ্যে বাবলু, মাসুদুর ও আরিফুলকে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিত্সাধীন অবস্থায় আরিফুল মারা যান।
পুলিশ খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছে।
