ফরিদগঞ্জে শামছুল হক ভুঁইয়া এখনো ১৫ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি --------সংসদে ডা. দীপু মনি

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০০:২৫

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী এলাকায় মোট ১০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৫টিরই সভাপতির দায়িত্ব পালন করছেন সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া। একই সঙ্গে আরো ছয়টি প্রতিষ্ঠানে ভুঁইয়া পরিবারের সদস্যরা সভাপতির দায়িত্ব পালন করছেন। গতকাল সোমবার জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

ডা. দীপু মনি বলেন, ফরিদগঞ্জ এলাকায় ৪টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৪২টি মাধ্যমিক বিদ্যালয়, চারটি স্কুল এন্ড কলেজ, একটি ইন্টারমিডিয়েট কলেজ, তিনটি ডিগ্রি কলেজ ও একটি কারিগরি ও বাণিজ্য কলেজ, ২৪টি দাখিল মাদ্রাসা, ১৩টি আলিম মাদ্রাসা, ১৩টি ফাজিল মাদ্রাসা, একটি কামিল মাদ্রাসাসহ মোট ১০৬টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।