চট্টগ্রামে টেম্পোর ধাক্কায় বৃদ্ধা নিহত

আপডেট : ২২ জুলাই ২০১৫, ১৭:০১

 

চট্টগ্রামের পাহাড়তলীতে টেম্পোর ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে হাজি-ক্যাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জ্যোৎস্না বেগম (৬০) পাহাড়তলীর নিউ শরিফ লেইন এলাকায় থাকতেন।

পাহাড়তলী থানার এসআই মো. মহিউদ্দিন জানান, রাস্তা পার হওয়ার সময় একটি টেম্পো জ্যোৎস্না বেগমকে বৃদ্ধাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।