জামালপুরের মেলান্দহে ট্রেনের ছাদ থেকে পড়ে লালন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৩টায় মেলান্দহ রেল স্টেশনের কাছে দুরমুঠ এলাকার কাঙালকোষায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত লালন উপজেলার কাঙালকোষা গ্রামের সুরুজ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, দেওয়ানগঞ্জ থেকে আগত ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেক্স ট্রেনটি মেলান্দহ রেল স্টেশনে এসে দাঁড়ায়। এ সময় লালন ঢাকা যাওয়ার জন্য ওই ট্রেনের ছাদে উঠে। ট্রেনটি দুরমুঠ এলাকার কাঙালকোষায় পৌঁছলে ট্রেনের ছাদ থেকে লালন হঠাৎ নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জামালপুর জিআরপি থানার ওসি আলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
