কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্মিলনী

আপডেট : ২২ জুলাই ২০১৫, ১৯:১৪

'চল ফিরে যাই, হৃদয়ের আঙিনায়, চেনা মুখগুলোকে, আবার চিনতে চাই' স্লোগানে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের শিক্ষার্থীরা।

গত ১৯ জুলাই রোববার বিদ্যালয় প্রাঙ্গনে প্রাণের টানে মিলিত হয় ২০১০ সালে ঐ স্কুল থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরহানউদ্দীন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন হাওলাদার, কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ননী গোপাল দাস। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের সঙ্গে বর্তমান প্রধান শিক্ষকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ভালো ফলাফলের জন্য জেলায় এই বিদ্যালয়টি বরাবরের মতই শীর্ষস্থানীয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।