রাজশাহীতে আওয়ামী লীগ কার্যালয়ে সংঘর্ষ, আহত ৫

আপডেট : ২৩ জুলাই ২০১৫, ০০:৩০

রাজশাহী মহানগরী আওয়ামী লীগের ১৪ নম্বর ওয়ার্ড কার্যালয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গত মঙ্গলবার নগরীর বর্ণালী মোড় এলাকার উত্তর পার্শ্বে অবস্থিত ওয়ার্ড কার্যালয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার ১৪ নম্বর ওয়ার্ড কার্যালয়ে জুয়া খেলা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আরিফ হোসেন ও ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা শামীম হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এর জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। পরে আহতদের মধ্যে তিনজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।