দুই'শ পেরোলো বাংলাদেশ

আপডেট : ২৩ জুলাই ২০১৫, ১১:২৭
 
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে করা ২৪৮ রানের জবাবে খেলতে নেমে ২০০ পেরিয়েছে স্বাগতিক বাংলাদেশ। রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২১২/৫। 
 
এর আগে তৃতীয় দিন সকালে দলীয় স্কোরে মাত্র ১৬ রান যোগ হতে না হতেই সাজঘরে ফেরেন অধিনায়ক মুশফিকুর রহিম। ডেল স্টেইনের বলে এলবিডব্লিউয়ের শিকার হন তিনি। আম্পায়ার অবশ্য নট আউট দিয়েছিলেন, কিন্তু রিভিউ নিতে দেরি করেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা।
 
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন হাশিম আমলা। স্বাগতিকদের বোলিং তোপের মুখে প্রথম ইংনিংসে ২৪৮ রান করতে সক্ষম হন প্রোটিয়ারা। মুস্তাফিজ ও জুবায়েরের অসাধারণ নৈপুণ্যে প্রথম দিনেই দুই ওভার ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ। পরে দ্বিতীয় দিনও পুরোটাই ব্যাটিং করে টাইগাররা। তৃতীয় দিনের শুরুটা করেছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এবার সাকিবের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাস।
 
দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের স্কোর ছিল ১৭৯/৪।