মাগুরা সদর উপজেলার রূপদিয়া সুন্দরপুর গ্রামে উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। বৃহস্পতিবার সকালে এ সহিংসতার ঘটনা ঘটে।
নিহত নান্নু শেখ (৩৫) সুন্দরপুর গ্রামের বাসিন্দা। গুরুতর আহত ১৪ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী আবু নাসের বাবলুর সমর্থক ও ঘোড়া প্রতীকের প্রার্থী মোহাম্মদ রুস্তম আলীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই নির্বাচনে রুস্তম আলী জিতেছেন।
