যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাবামায় ভয়াবহ টর্নেডোর আঘাতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। অঙ্গরাজ্যটির লি কাউন্টিতে সতর্কতা জারির ৫ মিনিট পরই টর্নেডো আঘাত হানে। কর্মকর্তারা জানিয়েছেন, টর্নেডো বয়ে যাওয়ার পথে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কাউন্টি শেরিফ জে জোনস জানিয়েছেন, ঝড় দুর্যোগ বয়ে এনেছে। উদ্ধার কর্মীরা বড় ধরনের উদ্ধার তত্পরতা শুরু করেছেন। আরো মৃত্যুর আশংকা করা হচ্ছে। তিনি জানান, স্থানীয় বাসিন্দারা মাত্র ৫ মিনিট সময় পেয়েছেন। এর মধ্যেই ঝড় আঘাত হানে। স্থানীয় সময় ২ টা ৫৮ মিনিটে উচ্চ সতর্কতা জারি করা হয়। - সিএনএন
