যুক্তরাষ্ট্রের সঙ্গে করা পরমাণু অস্ত্র চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছে রাশিয়া। গতকাল সোমবার রুশ প্রেসিডেন্ট পুতিন এ সংক্রান্ত একটি অধ্যাদেশে স্বাক্ষর করেছেন। রুশ সচিবালয় ক্রেমলিন গতকাল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। স্নায়ুযুদ্ধের সময় করা এই চুক্তি থেকে এর আগে যুক্তরাষ্ট্র সরে দাঁড়িয়েছিল। পরে রাশিয়াও সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। রাশিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্র চুক্তিতে না ফিরলে তারাও ফিরবে না। - আল জাজিরা
