বাংলাদেশের ৮ উইকেটের পতন

আপডেট : ২৩ জুলাই ২০১৫, ১৪:২৫
 
দলীয় ৩১৯ রানের মাথায় সাজঘরে ফিরলেন লিটন দাস। এরই মধ্য দিয়ে আট উইকেটের পতন হলো বাংলাদেশের। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ২৪৮ রানের লক্ষ্য পেরিয়ে ৭৬ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩২৪/৮।
 
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন হাশিম আমলা। স্বাগতিকদের বোলিং তোপের মুখে প্রথম ইনিংসে ২৪৮ রান করতে সক্ষম হন প্রোটিয়ারা। মুস্তাফিজ ও জুবায়েরের অসাধারণ নৈপুণ্যে প্রথম দিনেই দুই ওভার ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ। পরে দ্বিতীয় দিনও পুরোটাই ব্যাটিং করে টাইগাররা। তৃতীয় দিনের শুরুটা করেছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এবার সাকিবের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাস।
 
দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের স্কোর ছিল ১৭৯/৪।