একাদশ শ্রেণিতে ভর্তির চতুর্থ তালিকা প্রকাশ

আপডেট : ২৩ জুলাই ২০১৫, ১৪:০৩
 
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চতুর্থ মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই তথ্য জানান।
 
শিক্ষামন্ত্রী জানান, চতুর্থ দফায় ৮২ হাজার ৫৪৪ জনের সকল শিক্ষার্থী আবেদন করে বিভিন্ন কলেজে মনোনীত হয়েছে। আসন খালি থাকা সাপেক্ষে শিক্ষার্থীরা পছন্দের কলেজে ভর্তি হতে পারবেন।
 
মনোনীতদের তালিকা ভর্তির ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) পাওয়া যাচ্ছে।
 
গত ১৩ থেকে ২১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইন ও এসএমএসের মাধ্যমে এসব শিক্ষার্থীরা আবেদন করেছিল।