দেশের নদ-নদীর ৪৬টি স্থানে পানি বৃদ্ধি ও ৩৩টি স্থানে পানি হ্রাস পেয়েছে। চারটি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা ব্যতীত সকল প্রধান নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদীসমূহে পানি হ্রাস পেতে পারে। গঙ্গা নদীর পানি বৃদ্ধি পেতে পারে। পদ্মা, সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি বৃদ্ধি পেতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের ৮৪টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৪৬টি স্থানে পানি বৃদ্ধি ও ৩৩টি স্থানে পানি হ্রাস পেয়েছে। পাঁচটি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে। চার স্থানে তিনটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।-বাসস।
