আলো স্বল্পতা ও বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা সমাপ্তি ঘোষণা করা হয়েছে। দ্তিতীয় ইনিংসে দিনশেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বিনা উইকেটে ৬১ রান। ফন জিল ৩৩ ও ডিন এলগার ২৭ রানে অপরাজিত আছেন।
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে টসে জিতে মঙ্গলবার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। সব উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৪৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ৩২৬ রান করে ৭৮ রানের লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে সফরকারীরা ১৮ রানে পিছিয়ে আছে।
