হাতিরঝিলে ছুরিকাঘাতে নিহত কিশোর আরিফ

আপডেট : ২৩ জুলাই ২০১৫, ১৭:১৪
রাজধানীর হাতিরঝিলে বুধবার গভীর রাতে ছুরিকাঘাতে নিহত কিশোরের পরিচয় মিলেছে। তার নাম আরিফ সিকদার (১৭)। সে মগবাজারের মধুবাগের ৩৫৭/১৩/সি নম্বর বাড়িতে বসবাস করত।
 
এদিকে, এ ঘটনায় নিহতের চাচা শহীদ শেখ বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা করেছেন।
 
বৃহস্পতিবার সকালে মগবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, হৃদয় (১৪), ইমরান (১৮), রাহাত জামান (১৮), সোহাগ (১৮) ও আমির হোসেন (১৮)।
 
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এলাকার দুই গ্রুপ, একে অপরকে ছোট ভাই ও বড় ভাই সাজানোর দ্বন্দ্বের জেরে আরিফ সিকদার খুন হয়েছে।