মুরাদনগরে ডাকাতিকালে আটক ৩

আপডেট : ২৩ জুলাই ২০১৫, ১৮:০২
জেলার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামে তিন ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এরা হলেন, বাখরনগর গ্রামের খোকন(২৬) বৈলাবাড়ি গ্রামের আল আমিন (৩০) ও নুর আলম (২৭) ।
 
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে গ্রামের শিশু মিয়ার বাড়িতে দেশিয় অস্ত্র নিয়ে ডাকাতিকালে এদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
 
তারা আরো জানায়, আটকৃতরা র্দীঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপর্কম করে আসছে। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।  
 
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটকদের দুপুরে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।