সম্মেলন না করে নতুন কমিটি ঘোষণা করায় বিক্ষোভ করেছে সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের একাংশ। বৃহস্পতিবার দুপুরে তারা উপজেলা পরিষদ সংলগ্ন সিরাজদিখান-ঢাকা মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
এ সময় প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে করে রাস্তায় চলাচলরত যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে বিক্ষুব্ধ কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
