জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে গত রবিবার থেকে গতকাল বুধবার পর্যন্ত তিনদিন ব্যাপী তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় এক পক্ষ আরেক পক্ষের উপর বোমা ও ককটেল নিক্ষেপ করে হামলা চালায়।
এ ঘটনায় পুলিশ বিস্ফোরণ দ্রব্য ব্যবহার আইনে এজাহারনামীয় ৫৪ জনসহ অজ্ঞাতনামা প্রায় চার হাজার জনকে আসামি করে মামলা করেছে। তাই গ্রেফতার আতঙ্কে তিন গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে।
রবিবার বিকালে মনাকষা বিজিবি ক্যাম্পের সামনের মাঠে হাউসনগর, রানীনগর ও পারচৌকা গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর ওই সংঘর্ষ বিভিন্ন উপাখ্যানে তিনদিন ব্যাপী ওইসব গ্রামবাসীর মধ্যে চলতে থাকে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
