পরমাণু চুক্তি নিয়ে জেরার মুখে পড়তে পারেন কেরি

আপডেট : ২৩ জুলাই ২০১৫, ১৯:৫৫
 
ইরানের সাথে সম্পাদিত ছয় জাতির পরমাণু চুক্তি মার্কিন সিনেটে কড়া সমালোচনার মুখোমুখি হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। এসময় পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে সিনেটরদের জেরার মুখে পড়তে হতে পারে।
 
চুক্তিটিকে মার্কিন কংগ্রেসে আগামী দুই মাসের মধ্যে পাশ করাতে হবে। আর মার্কিন আইন সভার উভয় কক্ষেই এখন চুক্তির বিরোধিতাকারী রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। রিপাবলিকান পার্টি ইসরাইলের সাথে সুর মিলিয়ে চুক্তির বিরোধিতায় সরব হয়েছে।
 
IMG0
 
চুক্তিটি পাশের আগে মার্কিন সিনেটে পররাষ্ট্র নীতি সম্পর্কিত কমিটির মুখোমুখি হতে হবে কেরিকে। সেখানেই তাকে দীর্ঘ জেরার মুখে পড়তে হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
 
অনেক রিপাবলিকানের অভিযোগ, গত সপ্তাহে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুপক্ষের চুক্তিতে ইরানকে অনেক বেশি ছাড় দেয়া হয়েছে। কংগ্রেসে চুক্তিটি বাতিল করতে অধিকাংশ সদস্য ভোট দিলে প্রেসিডেন্ট ওবামা তার বিশেষ ভেটো ক্ষমতাও প্রয়োগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি