টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট : ২৩ জুলাই ২০১৫, ২০:০৬
জেলার টেকনাফ পৌরসভা এলাকায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। এ সময় ইয়াবা বহনকারী একটি নৌকা জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
 
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পৌরসভার লামার বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় ইয়াবা পাচারের খবর পেয়ে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি কাঠের নৌকা ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে নৌকাতে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে নৌকাটি জব্দ করা হয় ।
 
৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকতার সামনে ধ্বংস করা হবে।