অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় স্বামীর লিঙ্গ কেটে দিল প্রথম স্ত্রী। বৃহস্পতিবার জেলার মুরাদনগর উপজেলার কালারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্ত্রী পলাতক রয়েছেন। ঘটনার শিকার হামদু মিয়া (৫৫) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালারিয়া গ্রামের হামদু মিয়া প্রথম স্ত্রী নাছিমা বেগমের অনুমতি না নিয়ে গত ছয় মাস আগে দ্বিতীয় বিয়ে করে বিষয়টি গোপন রাখেন। বাড়িতে কাউকে না জানিয়ে ঢাকায় গিয়ে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঈদ উদযাপন করলে একপর্যায়ে তার দ্বিতীয় বিয়ের বিষয়টি প্রকাশ পায়।
বৃহস্পতিবার সকালে হামদু মিয়া বাড়ি ফিরলে প্রথম স্ত্রীর সাথে তার বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রী ক্ষুব্ধ হয়ে দা দিয়ে শরীরের নিম্নাংশে কোপ দিলে তার তলপেটের কিছু অংশসহ লিঙ্গ কেটে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
