নড়াইল সদর উপজেলায় সন্ত্রাসীরা বাবা, মা ও মেয়েকে কুপিয়ে জখম করে তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বোড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে। দেলোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎ সা শেষে ছেড়ে দেয়া হয়েছে। স্ত্রী মর্জিনা খাতুন ও মেয়ে চায়না খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী মহল প্রতিনিয়ত তাদেরকে হেনস্তা করছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
