চট্টগ্রাম বন্দরে ফর্ক লিফটে আগুনে ক্ষতি ১০ লাখ

আপডেট : ২৪ জুলাই ২০১৫, ১২:০৬
বৈদ্যুতিক গোলোযোগ থেকে চট্টগ্রাম বন্দরে একটি ফর্ক লিফটে আগুনের ঘটনায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনে কারো প্রাণহানি ঘটে নি।
 
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর প্রহ্লাদ সিংহ জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
 
রাতে বন্দরের চার নম্বর জেটিতে কাজ করার সময় বিদ্যুৎ স্ফুলিঙ্গ থেকে পণ্য ওঠানামার কাজে ব্যবহৃত একটি ফর্ক লিফটে আগুন লেগে যায় বলে তিনি জানিয়েছেন।
 
বন্দর ফায়ার স্টেশনের কর্মীরা দু’টি গাড়ি নিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।