আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম দুইদিন বন্ধ

আপডেট : ২৪ জুলাই ২০১৫, ১৩:০৩
 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় একটি সেতুর সংস্কার কাজের জন্য শনি ও রবিবার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
 
আখাউড়া স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান শুক্রবার জানান, শনি ও রোববার বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হবে। তবে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিকভাবেই চলবে। আগামী সোমবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
 
বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, স্থলবন্দর সংলগ্ন জাজী নদীর বেইলি সেতুটি সংস্কারের জন্য এই দুই দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে।