বেসরকারি একটি সংস্থার কর্মকর্তা তিস্তা সেতালবাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসার অভিযোগ এনেছেন । ১৩ বছর আগে সংঘটিত গুজরাট দাঙ্গার অভিযোগে মোদির কট্টর সমালোচনা করে আসছেন এই সেতালবাদ। ওই সময় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী ছিলেন মোদি।
অন্যদিকে সম্প্রতি খবরে প্রকাশ করা হয়েছে, মোদির বিরুদ্ধে অবৈধ অর্থায়নের অভিযোগ এনেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। এ অবস্থায় সেতালবাদের দাবি, মোদির সমালোচনা বন্ধ করতেই পরিকল্পিতভাবে এ অভিযোগ আনা হয়েছে।
শুক্রবার বার্তা সংস্থা এএফপির খবরে এসব বিষয়ে জানিয়ে বলা হয়েছে, সেতালবাদের দাবি- ২০০২ সালে নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় সংঘটিত রক্তক্ষয়ী দাঙ্গার কট্টর সমালোচক হওয়ায় তিনি সরকারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।
সেতালবাদ বলেন, এটি ব্যক্তিগত প্রতিহিংসার চেয়ে কম নয়। আর এটি অপরাধ হলে আদালতের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা উচিত।
সেতালবাদ বেসরকারি সংস্থা ‘সাবরাং’ ও তাঁর আরেকটি সংগঠন ‘সিটিজেনস ফর জাস্টিস অ্যান্ড পিস’-এর মাধ্যমে ওই দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের জন্য কাজ করে যাচ্ছেন।
২০০২ সালের দাঙ্গায় প্রাণ হারান কংগ্রেসের তৎকালীন সংসদ সদস্য এহসান জাফরি। তার বিধবা স্ত্রীকে আইনি সহায়তা প্রদানে বাধা দেয়া ও সিবিআইয়ের তল্লাশি ‘রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার’ হিসেবেও বর্ণনা করেছেন সেতালবাদ।
দাঙ্গার সময় আহমেদাবাদে গুলবার্গ সোসাইটিতে উত্তেজিত হিন্দুদের দেয়া আগুনে কয়েক শ মুসলমানের মৃত্যু হয়েছিল।
