জেলার গোমস্তাপুর উপজেলায় বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নলপুকুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী সোনাভান বেগম (৩৫) ও একই ইউনিয়নের পাবর্তীপুর ইড্ডা গ্রামের মৃত কসিমুদ্দিনের ছেলে ও সোনাবর হাইস্কুলের শিক্ষক মোতাহার হেসোন মুকুল (২২)। ইড্ডা গ্রামে আহত রফিকুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন।
