ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আগামীকাল শনিবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুদেশের পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাওয়া আসা করতে পারবেন।
শুক্রবার স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আমীর হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা জানায়, স্থলবন্দর সড়কের একটি বেইলি ব্রিজ মেরামতের জন্য আগামীকাল শনিবার থেকে রবিবার ভোর ছয়টা পর্যন্ত সড়কের উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
স্থলবন্দরের সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বলেন, ‘বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় সকালের দিকে মাছ রপ্তানি করা হবে।’
