ঢাকা-বরিশাল মহাসড়কে দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। নিহত নাসির উদ্দিন হাওলাদার (৩০) উজিরপুরের ওটরা গ্রামের উজ্জ্বল হাওলাদারের পুত্র। আহতরা হলেন, শহীদ ও সেলিম মিয়া।
শুক্রবার দুপুরে জেলার গৌরনদী উপজেলাধীন ওই সড়কের কটকস্থলে এ হতাহতের ঘটনা ঘটে।
অন্যদিকে দুপুরে গৌরনদী-সরিকল সড়কের পিঙ্গলাকাঠী বাজারের সিরাজ মৃধার চায়ের দোকানে চলন্ত প্রাইভেটকার ঢুকে আটজন আহত হয়েছেন। গুরুতর আহত দুলাল সিকদার, আতাহার ঘরামী, আরজ আলী সিকদার, সালাউদ্দিন গাজী ও সোহরাব সিকদারকে শেবাচিম ও অন্যান্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
