নিয়ামতপুরে বজ্রপাতে শিক্ষকের মৃত্যু

আপডেট : ২৪ জুলাই ২০১৫, ১৮:৪২
জেলার নিয়ামতপুর উপজেলার আড্ডা বাজারে বজ্রপাতে হাইস্কুলের এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।
 
জানা গেছে, উপজেলার সনাবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেন (৪৮) ওই বাজারে তার নিজস্ব বাড়ির ছাদের পানি নিষ্কাশন করছিলেন। এ সময় তিনি বজ্রপাতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ওই এলাকার একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।