তদন্ত প্রতিবেদনে যাদের নাম এসেছে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৪ জুলাই ২০১৫, ২০:১৪
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘তদন্ত প্রতিবেদনে যেসব পুলিশ সদস্যদের নাম এসেছে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।’
 
শুক্রবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
 
মন্ত্রী বলেন, ‘সিলেটের শিশু রাজন হত্যায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল হয়েছে। সেই প্রতিবেদনে যে সব পুলিশ সদস্যদের নাম এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
 
এর আগে গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান শিশু সামিউলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্তনা দেন। শুক্রবার দুপুরে তিনি ঢাকায় ফেরেন।
 
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাতে শিশু রাজন হত্যার ঘটনায় তার বাবার অভিযোগ গ্রহণে পুলিশ সদস্যদের গড়িমসির অভিযোগে এসএমপি গঠিত তদন্ত কমিটি সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে ৪২৪ পৃষ্টার প্রতিবেদন দাখিল করে।