স্পন্সর খরায় ফিফা

আপডেট : ২৪ জুলাই ২০১৫, ২০:৩৭
 
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফার কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকে নতুন স্পন্সর পাচ্ছে না সংস্থাটি। ফিফা মহাসচিব জেরোমি ভালকে স্পন্সর খরার কথা স্বীকার করেছেন। খবর- বিবিসির।
 
জেরোমি ভালকে জানান, 'বর্তমান পরিস্থিতির কারণে নতুন কোন স্পন্সরের সাথে চুক্তিবদ্ধ হওয়া সম্ভব হচ্ছে না।'
 
এই পরিস্থিতিতে ফিফা তার বর্তমান প্রধান তিন স্পন্সরের সাথে আগামী মাসে একটি বৈঠকের আয়োজন করেছে। ফিফা মহাসচিব জানান, কোকা-কোলা, ম্যাকডোনাল্ড'স ও ভিসার পক্ষ থেকে এরকম বৈঠকের যৌথ প্রস্তাব দেয়া হয়।
 
এর আগে ফিফার স্পন্সর ভিসা, দুর্নীতির অভিযোগের গুরুত্ব উপলব্ধি করতে ব্যর্থ হওয়ার অভিযোগ করেছিল সংস্থাটির বিরুদ্ধে। এর পরই দুর্নীতির অভিযোগ তদন্ত করতে ১১ টি শক্তিশালী টাস্কফোর্স গঠন করার কথা জানায় ফিফা।