সুজানগরে প্রতিপক্ষের হামলায় আহত দানেজ মারা গেছে

আপডেট : ২৪ জুলাই ২০১৫, ২১:১৮
পাবনার সুজানগর উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত দানেজ উদ্দিন (২৫) মারা গেছেন।
 
শুক্রবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দানেজ উপজেলাধীন আমিনপুর থানার অন্তর্গত দড়িমালঞ্চী চরপাড়া গ্রামের কেরু শেখের ছেলে।
 
আমিনপুর থানা পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে দিনমজুর দানেজ স্থানীয় মাসুমদীয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। মাসুমদীয়া ব্রিজ এলাকায় পৌঁছালে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের গফুর সরদার ওরফে ফেসকে গফুর ও তার লোকজন দানেজের উপর হামলা চালিয়ে মারপিট করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পাবনা সদর হাসপাতালে এবং পরে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ ফিরোজ (২৫) ও ফাইম (১৫) নামে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে। তবে প্রধান আসামি গফুর পলাতক রয়েছেন।