বৃষ্টির কারণে চতুর্থ দিনের মতো চট্টগ্রামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট এখনও শুরু হয়নি। শনিবার সকাল থেকে সঠিক সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। একটানা বৃষ্টির জন্য আজকের খেলাও পণ্ড হওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগে দ্বিতীয় দিনের ২৫ ওভার ও তৃতীয় দিনের ২৪.৫ ওভার পণ্ড হয়েছিল এই বৃষ্টির জন্যই। চতুর্থ দিনে বিরামহীন বৃষ্টিতে একটি বলও মাঠে গড়ায়নি।
আজ রাত থেকেই চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। দুই দলের খেলোয়াড়রা এখনও হোটেল থেকেই বের হননি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পিচ ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। সকাল সাড়ে ১১টায় আম্পায়ারদের মাঠ পর্যবেক্ষণ করার কথা রয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামের যা অবস্থা, তাতে ম্যাচ ড্র হতে পারে।
তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বিনা উইকেটে ৬১ রান। বাংলাদেশের থেকে ১৭ রানে পিছিয়ে রয়েছে প্রোটিয়ারা।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২৪৮ রানের জবাবে বাংলাদেশ ৩২৬ রান করে।
