মাগুরায় যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আব্দুল মোমিনের মৃত্যু

আপডেট : ২৫ জুলাই ২০১৫, ১৫:৪৪
 
মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে আব্দুল মোমিন ভুইয়া (৬১) এর মৃত্যু হয়েছে । শুক্রবার রাত ১ টারদিকে চিকিৎসাধীন অবস্থায় মাগুরা সদর  হাসপাতালে তার মৃত্যু হয় । 
 
এ  ঘটনায় হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মিছিল, সমাবেশ ও  মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বেলা ১২ টায় শহরের চৌরঙ্গী মোড়ে এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববনে এলাকার শত-শত মানুষ অংশ নেন। 
 
মিছিল-সমাবেশ ও মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, মাগুরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকী ইমাম।
 
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে শহরের দোয়ারপাড় এলাকায় যুবলীগ কর্মী আজিবর ও মুহম্মদ আলী গ্রুপের সাথে অপর যুবলীগ কর্মী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরু ভুইয়ার গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষ গ্রুপ গুলিতে কামরুল ভুইয়ার চাচা আব্দুল মোমিন, কামরুলের বড় ভাই বাচ্চু ভুইয়ার স্ত্রী অন্তস্বত্ত্বা নাজমা বেগম ও প্রতিবেশ মিরাজ হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হন।  আহত তিনজনকে মাগুরা সদর হাসপাতালে  ভর্তি করা হলে শুক্রবার দিবাগত রাত ১ টায় আব্দুল মোমিনের মৃত্যু হয়।