রাজন হত্যা: গ্রেফতার আয়াজ আলী ৩ দিনের রিমান্ডে

আপডেট : ২৫ জুলাই ২০১৫, ১৮:০৯


সিলেটে শিশু সামিউল আলম রাজনকে নৃসংশভাবে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িত অভিযোগে শনিবার ভোরে গ্রেফতার হওয়া আয়াজ আলীকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
 
শনিবার ভোরে সদর উপজেলার কুমারগাঁও শেখপাড়া এলাকা থেকে আয়াজ আলী নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
এই নিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হলো এই মামলায়।
 
আয়াজ আলী শেখপাড়ার বাসিন্দা। দুই সপ্তাহ আগে চুরির অভিযোগ তুলে কুমারগাঁওয়ে ১৩ বছরের রাজনকে পিটিয়ে হত্যার আসামিদের সবার বাড়ি এই এলাকায়।
 
মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার সাংবাদিকদের জানান, রাজন হত্যায় আয়াজ জড়িত রয়েছে- রিমান্ডে থাকা আসামিদের দেয়া এমন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।