সুনামগঞ্জে ভারতীয় চোরাই কাঠসহ আটক ৩

আপডেট : ২৫ জুলাই ২০১৫, ১৮:০৭
সুনামগঞ্জে ভারতীয় চোরাই কাঠসহ তিনজনকে আটক করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। শনিবার শহরের ধোপাখালী ঘাট থেকে তাদের আটক করা হয়। এ সময় কাঠ বহনকারী ইঞ্জিনচালিত দুটি নৌকা জব্দ করা হয়েছে।
 
আটককৃতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ী পশ্চিম পাড়া গ্রামের মাসুক মিয়া, একই উপজেলার হালুয়াঘাট গ্রামের ছুরত আলী ও বালিকান্দি গ্রামের জহির উদ্দিন।
 
র‌্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত ৯০ ঘনফুট ভারতীয় কাঠের আনুমানিক মূল্য দুই লাখ টাকা।