কালীগঞ্জে ২য় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার, নারী আটক

আপডেট : ২৫ জুলাই ২০১৫, ১৮:২৩
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দামোদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার পর ধর্ষণকারী গরু ছাগল ব্যবসায়ী মহাসিন (৪৫) পালিয়ে যান। শনিবার সকালে উপজেলার দামোদরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
দুপুরে ওই মেয়ের বাবা স্থানীয় পুলিশ ফাঁড়িতে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন।
 
এ ঘটনায় সহযোগিতা করার অভিযোগে গ্রামবাসী আবিরণ (৪০) নামের এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।  
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মহাসিনকে আটকের চেষ্টা চলছে।