ঈশ্বরদী থানার দুই এসআই ও চার কনস্টেবল প্রত্যাহার

আপডেট : ২৫ জুলাই ২০১৫, ১৯:৫২
জেলার ঈশ্বরদী থানার দুইজন এসআই এবং চারজন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন, এসআই আসিফ ও এসআই শাহীন মো. অনু এবং কনস্টেবল জিল্লুর রহমান, মোমিনুল ইসলাম, মিজানুর রহমান ও আনিসুর রহমান।
 
শুক্রবার রাতে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে তাদের পুলিশ লাইনে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়।
 
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ওই পুলিশ সদস্যরা ঈশ্বরদীর আওতাপাড়ায় মাদক বিক্রেতা রবি ইসলামকে গ্রেফতার করতে গিয়ে তার কাছ থেকে অবৈধ অর্থলেনদেনের চেষ্টা করেন। এ ঘটনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জানাজানি হলে তাৎক্ষণিক ওই পুলিশ সদস্যদের পাবনা পুলিশ লাইনে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়।
 
জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।