ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

আপডেট : ২৫ জুলাই ২০১৫, ২০:১১
মাদারীপুরের কালকিনি উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত মো. রিয়াজ আকন (২২) উপজেলার সদর ইউনিয়নের মৃত আলমগীর আকনের বড় ছেলে। তিনি কাউখালী মহাবিদ্যালয়ের বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
 
জানা গেছে, ঈদের ছুটি শেষে শুক্রবার সকালে ঢাকায় যাচ্ছিলেন ওই ইউনিয়নের গান্ডতা গ্রামের বাসিন্দা রিয়াজ। সকাল ১১টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলাধীন ঢাকা-বরিশাল মহাসড়কে রিয়াজকে বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  ঘটনাস্থলেই রিয়াজ মারা যান।
 
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।