জেলার চকরিয়া উপজেলার সীমান্ত এলাকা জাহালিয়ার ঢালায় যাত্রীবাহী বাস ও একটি ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার বিকেলে আড়াইটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা হাসপাতাল ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনার পর চিরিঙ্গা হাইওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
নিহতরা হলেন, জেলা সদর উপজেলার জালালাবাদ ইউইনয়নের বাসিন্দা ও লোহাগাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোজাম্মেল হক (৪৬) ও চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রং মহল এলাকার মৃত প্রিয়তোষের ছেলে অলক দে (৩৪)।
চিরিংগা হাইওয়ে পুলিশের এএসআই আবদুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে দুই গাড়ির চালক পালিয়ে গেছে। নিহতদের লাশ হাসপাতাল থেকে স্বজনেরা নিয়ে গেছেন।
