জেলার বানারীপাড়া উপজেলায় ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে কামরুল হাসান নামের এক কিশোর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত।
শনিবার সকালে উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সোনাহার গ্রামের শাহে আলম সান্টুর ছেলে কামরুল ঋণ নেয়া এক লাখ টাকা পরিশোধ করতে পারছিল না। তাই এ হতাশা থেকে নিষ্কৃতির জন্য আত্মহত্যার পথ বেছে নেয় সে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, কামরুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
