লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৬ জুলাই ২০১৫, ১০:২৪
লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম আহমদ উল্লাহ গাজী। তিনি  অটোরিকশা যাত্রী বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
 
শনিবার দিবাগত মধ্যরাতে লক্ষ্মীপুর রায়পুর সড়কের লেংটা মিয়ার দরগা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুর থেকে লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আহত হন ছয়জন। আহতদের হাসপাতালে নেয়ার পর আহমদ উল্লাহ গাজীকে মৃত বলে জানান চিকিৎসক।