মুক্তাগাছায় যুবকের আত্মহত্যা

আপডেট : ২৬ জুলাই ২০১৫, ১২:০৯
 
জেলার মুক্তাগাছায় সজীব (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রবিবার সকালে উপজেলার লাঙ্গুলিয়ার ঝগড়াকান্দা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সজীব কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাসিন্দা জাহের আলীর ছেলে।
 
এলাকাবাসী ও পুলিশ জানায়, ২০১৩ সালে মুক্তাগাছা লাঙ্গুলিয়ার বাসিন্দা তাসলিমাকে বিয়ে করে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসাবে সজীব বাস করে আসছিল। মাঝে মধ্যে সে ঢাকায় শ্রমিক হিসেবে কাজ করতে যেতো। চলতি মাসে ঢাকা থেকে শ্বশুর বাড়িতে আসে। শনিবার রাতে কোন এক সময় সে বিষপানে আত্নহত্যা করে।
 
মুক্তাগাছা থানার এস আই খায়রুল বাসার জানান, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
 
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল করিম জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে ।